পারমাণবিক বিদ্যুৎ
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান
কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নবম চালান। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। আগামী সপ্তাহে দশম চালান পৌঁছানোর মধ্য দিয়ে দ্বিতীয় ইউনিটের প্রথম লোডিংয়ের জন্য ইউরেনিয়াম সরবরাহের কার্যক্রম শেষ হবে।
রূপপুর থেকে নভেম্বরে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই কেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। তবে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে প্রয়োজন হবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন।
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নতুন করে ইউরেনিয়াম জ্বালানির একটি চালান পৌঁছেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জ্বালানিবাহী লরিগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ নিয়ে চলতি দফায় মোট পাঁচটি চালান রূপপুরে পৌঁছাল। সংশ্লিষ্টদের আশা, নির্ধারিত সময় অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বরের মধ্যেই কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি, অপেক্ষা চূড়ান্ত ছাড়পত্রের
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও প্রস্তুতিমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলে ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক ধাপ ‘সি স্টেজ’ বা পাওয়ার স্টার্টআপে প্রবেশ করবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৫ অক্টোবরের দিকে পরীক্ষামূলকভাবে এই প্রক্রিয়া শুরুর প্রস্তুতি রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে শৃঙ্খল বিক্রিয়া শুরু
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জন করেছে। রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৩৪ মিনিটে রিঅ্যাক্টরে নিয়ন্ত্রিত পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া শুরু হয়। এর মধ্য দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি।